Latest News:
- পাঁচ বছর দায়িত্বপালন বিদায়ী সাংবাদিক সম্মেলনেও দুর্নীতি দমন কমিশন দুদককে আবারো ‘দন্তহীন বাঘ’ বলেই মন্তব্য করেছেন সংস্থাটির চেয়ারম্যান গোলাম রহমান।
- বিশ্বব্যাংক পদ্মা সেতুর দূর্নীতি সম্পর্কিত তদন্ত প্রতিবেদন প্রকাশ করায় এই প্রকল্পের বাস্তবায়ন ব্যাহত হবে না বলে মন্তব্য করেছেন, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
- বিশ্বব্যাংকের বিশেজ্ঞ প্যানেলের প্রতিবেদনকে ‘আন্তর্জাতিক দাদাগিরির উজ্জ্বল দৃষ্টান্ত’ মন্তব্য করে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন এটা ফরমায়েসি ও উদ্দেশ্য প্রণোদিত।
- দেশের প্রত্যন্ত অঞ্চলে জরুরী চিকিতসা সেবা দেয়ার জন্য এখন থেকে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষ্যে বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, প্রধানমন্ত্রী একথা জানান।
- দেশের অস্তিত্ব ও গণতন্ত্র রক্ষায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান।
- আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, যুদ্ধাপরাধের মামলায় আপিল নিস্পত্তির সময়সীমার ক্ষেত্রে ৬০ দিনের বিষয়টি বাধ্যতামুলক নয় ; বরং তা নির্দেশনামূলক।
- প্রস্তাবিত বাজেটে কালো টাকা ব্যবহারের সুযোগ রাখার বিষয়ে এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ বলেছেন, এ অর্থের উৎস সরকারকে চিহ্নিত করতে হবে।
- চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চনখোলা গ্রামে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের কুখ্যাত ইকবাল বাহিনীর প্রধান এম ইকবালসহ ৫ জনকে গ্রেফতার করেছে, পুলিশ।
- ছাত্রলীগের নেতাকর্মী কর্তৃক শিক্ষক লাঞ্ছনার বিষয়ে কার্যকর কোন পদক্ষেপ না নেয়ার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করেছে, বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতি।
- ভারতের উত্তরাখন্ড রাজ্যে গত কয়েক দিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে এখন পর্যন্ত দেড় শতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।








