Latest News:
- তেশরা জুলাই কিশোরগঞ্জ-চার সংসদীয় আসনের উপনির্বাচন ও ৬ই জুলাই গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহনের তারিখ নির্ধারন করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
- চলমান রাজনৈতিক সংকট সমাধানে দুই দলের মধ্যে সংলাপে জাতিসংঘ বা অন্য কোনো দেশের সহযোগিতার দরকার নেই বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজেনা।যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধার ব্যাপারে আগামী জুনে চুড়ান্ত সিন্ধান্ত নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
- রাজধানীর ঢাকার উত্তরায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ছিনতাই চক্রের দুউ সদস্য ও উত্তরাঞ্চলীয় জেলা জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবি সদস্যদের গুলিতে দুই চোরকারবারি নিহত হয়েছে।
- বিএনপির যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমানসহ দলটির গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তির দাবিতে ঢাকার কেরানীগঞ্জ, দোহার, ধামরাই, সাভার ও নবাবগঞ্জ উপজেলায় ঢাকা জেলা বিএনপির ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
- জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ পিছিয়ে আগামী ১৬ই জুন নির্ধারণ করেছে আদালত।
- আন্দোলনের পরবর্তী কর্মসুচি ঠিক করতে আজ রাত সাড়ে ৮টায় দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
- পদ্মাসেতু প্রকল্প দুর্নীতি মামলার আসামী ও কানাডীয় কোম্পানী এসএনসি লাভালিনের বহিস্কৃত তিন কর্মকর্তা রমেশ, ইসমাইল ও কেভিন ওয়ালেসকে জিজ্ঞাসাবাদ করবে কানাডা সফররত দুদকের প্রতিনিধি দল।
- একাত্তরের মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের জামিন আবেদন নাকোচ করে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
- শ্রমিক বিক্ষোভের কারণে আজ বুধবার থেকে রাজধানীর অদুরে আশুলিয়ার নরসিংহপুরের পাঁচটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।
- বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর সঞ্চালনশীল মেঘমালা ও লঘুচাপের কারণে দেশের উপকুলীয় এলাকাসহ সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রেখেছে, আবহাওয়া অধিদপ্তর।







