Latest News:

  • তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল, নেতাকর্মীদের মুক্তি ও সভা সমাবেশে ‘নিষেধাজ্ঞা’ প্রত্যাহারের দাবিতে সারা দেশে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতাল চলছে কড়া নিরাপত্তার মধ্যে।
  • ঢাকার বাইরে নারায়নগঞ্জ, রাজশাহী ও বগুড়ায় হরতালের সমর্থনে মিছিল করার পাশাপাশি গাড়ি ভাংচুরের খবর পাওয়া গেছে।
  • ফেনী সদরের কাজীর দিঘি এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাক ও সয়াবিন তেলবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানে চালক অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
  • খুলনা, রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ।
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই দিনের দ্বিতীয় অংশীদারিত্ব সংলাপ আজ ঢাকায় শুরু হচ্ছে। এতে উভয় দেশের কর্মকর্তাদের পাশাপাশি ব্যবসায়ী নেতারাও উপস্থিত থাকবেন।
  • ভারতের মধ্যাঞ্চলীয় প্রদেশ ছত্তিশগড়ে সন্দেভাজন মাওবাদীদের হামলায় ক্ষমতাসীন কংগ্রেস পার্টির দুই জ্যেষ্ঠ নেতাসহ অন্তত ২৫ জন নিহত হয়েছে।
  • উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বরুসিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে, জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।
  • আইপিএলের ফাইনালে আজ রাত সাড়ে ৮টায় চেন্নাই সুপার কিংসকে মোকাবেলা করবে মুম্বাই ইন্ডিয়ান্স।
  • হরতাল জ্বালাও পোড়াও বাদ দিয়ে আগামী নির্বাচন নিয়ে যেকোনো প্রস্তাব সংসদে এসে দিতে বিরোধীদলের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান।
  • নির্দলীয় সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি আদায়ে প্রয়োজনে স্বেচ্ছায় কারাবরণ কর্মসূচি দেয়ার হুমকি দিয়েছেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু।