Latest News:

  • আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশ’ ১৪তম জন্ম বার্ষিকী। সকালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেছেন, কবি পরিবারের সদস্য এবং নজরুল প্রেমিরা।
  • পঞ্চম বাংলাদেশী হিসেবে এভারেষ্ট জয়ী সজল খালেদের মরদেহ উদ্ধারে, স্থানীয় সময় আজ সকাল ১০টায় অভিযান শুরু করতে যাচ্ছে, নেপালের ১০ সদস্যের একটি শেরপা দল।
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আগামীকাল শুরু হতে যাওয়া দ্বিতীয় অংশীদারিত্ব সংলাপে অংশ নিতে আজ ঢাকায় আসছেন, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক ও ব্যবসা বিষয়ক সহকারী সেক্রেটারী জোস ডব্লিউ ফার্নান্দেস।
  • নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, গ্রেফতার নেতা-কর্মীদের মুক্তি ও সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে, রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে, বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
  • আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি একদিকে সরকারকে আলোচনার আহ্বান জানাচ্ছে ; অন্যদিকে হরতালের ঘোষণা দিচ্ছে; তাই তাদেরকে বিশ্বাস করা যায় না।
  • বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ‘ফেরারি আসামী’ উলেলখ করে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, তাকে দেশে ফিরিয়ে আনতে যথাযথ ব্যবস্থা নেবে সরকার।
  • তারেক রহমানের বিরুদ্ধে অহেতুক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দিয়ে তার চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
  • বৃটেনের ম্যানচেস্টারগামী পাকিস্তানি বিমানকে লন্ডনের কাছে অবতরন করিয়েছে, বৃটিশ পুলিশ। বিমান থেকে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
  • দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গতরাতে রাজস্থান রয়্যালসকে ৪ উইকেটে হারিয়ে আইপিএলের ফাইনালে উঠেছে, মুম্বাই ইন্ডিয়ান্স। আগামীকাল অনুষ্ঠেয় ফাইনালে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে মুম্বাই।
  • মহিলা এশিয়া কাপ ফুটবলের বাছাই পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় ফিলিপাইনের বিপক্ষে লড়বে প্রথম দুই ম্যাচে পরাজিত স্বাগতিক বাংলাদেশ।